চট্টগ্রাম-৮ আসনে আসন্ন উপনির্বাচনে নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ বৃহস্পতিবার কালুঘাট সেতু বাস্তবায়নে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। সাংবাদিক ছাড়াও এ সময় আরো উপস্থিত ছিলেন মহানগরী আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, উত্তর জেলা সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন, নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা ও মহানগরী আওয়ামী লীগের উপদেষ্টা শফর আলী, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, নগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও সিডিএর সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম প্রমুখ।
