মধুখালী (ফরিদপুর) সংবাদদাতা
নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে গতকাল বুধবার দুপুরে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির আওতায় উপজেলার বাগাট পশ্চিমপাড়া আঞ্জুমান শিশু ও কল্যাণী স্কুলে এবং ভাটিকান্দি মথুরাপুর সাদেক সেখের বাড়িতে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির ও যুব কমিটির অংশগ্রহণে এক সভা অনুষ্ঠিত হয়। দুটি ওয়ার্ডের সভায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, যৌন হয়রানি, পারিবারিক নির্যাতন বন্ধ, বাল্য বিয়ে, মাদক সেবন বন্ধে কাজ করার অঙ্গিকার করেন উপস্থিত যুবকেরা।
