মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি. (এমটিবি) সম্প্রতি ঘিওর, মানিকগঞ্জ-এ ব্যাংকের ১১৮তম শাখার উদ্বোধন করেছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তারেক রিয়াজ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শাখাটির উদ্বোধন করেন। এছাড়াও এমটিবির হেড অব ঢাকা ডিভিশন ব্রাঞ্চেস সৈয়দ রফিকুল হোসেন, গ্রুপ চিফ কমিউনিকেশন্স অফিসার আজম খান এবং ঘিওর শাখা ব্যবস্থাপক কে এম মাইনুল ইসলাম রাসেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানের নেতা, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —প্রেস বিজ্ঞপ্তি
