ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষ্যে শুক্র ও শনিবার ঢাকা মহানগরের সব তপশিলি ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। জামানতের অর্থ জমাদানের সুবিধার্থে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে প্রকাশিত এক সার্কুলারের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বাংলাদেশে কার্যরত সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষ্যে মনোনয়নপত্র দাখিলকারীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর শুক্র ও শনিবার ঢাকা মহানগরীর সব তপশিলি ব্যাংকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক খোলা রাখার নির্দেশ দেওয়া হলো।
