চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোসহ চার দফা দাবি দীর্ঘদিনের। এ দাবিতে গত কয়েক বছর শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে আসছে। তারই অংশ হিসেবে বেশ কিছুদিন সাধারণ ছাত্র কল্যাণ পরিষদের ব্যানারে একদল শিক্ষার্থী জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল আমরণ অনশনের বিশতম দিন পর্যন্ত সরকারি তরফ থেকে কোনো আশ্বাস না পেয়ে মানববন্ধনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন আয়োজকরা।
