২০২০ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ইউনাইটেড হাসপাতালের নৌকার ছবি সংবলিত ২০২০ সালের ক্যালেন্ডার উন্মোচন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বৃহস্পতিবার ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রহমান খান সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের হাতে নতুন বছরের এ স্মারক ক্যালেন্ডার তুলে দেন। ক্যালেন্ডারে ব্যবহূত ছবিগুলো তুলেছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ফটোগ্রাফার ইউনাইটেড হসপিটালের কনসালট্যান্ট, ক্যানসার বিশেষজ্ঞ ডা. রশিদ উন নবী। এ সময় উপস্থিত ছিলেন, ইউনাইটেড হসপিটালের চিফ অব কমিউনিকেশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট ডা. শাগুফা আনোয়ার, চিফ অব অপারেশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন ব্রিগে. জেনা. শহীদুল ইসলাম (অব.), চিফ অব ক্লিনিক্যাল সার্ভিসেস ডা. মাহবুব উদ্দিন আহমেদসহ হসপিটালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
