স্বাধীনতাবিরোধীরা আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না --------- কৃষিমন্ত্রী

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

বাংলার মাটিতে স্বাধীনতা-বিরোধী চক্র আর কখনোই মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তীর দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

আলোচনা সভায় বাংলাদেশ কমিউনিটি বেজড মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মির্জা মানজুরুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী শরীফ আহম্মেদ, সিটি করপোরেশনের মেয়র ইকরামূল হক টিটু, স্বাচিপের মহাসচিব ডা.এম এ আজিজ, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ। রজতজয়ন্তীর অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।