ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ পদত্যাগের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান সমর্থিত পার্লামেন্টারি ব্লক কর্তৃক মনোনীত প্রধানমন্ত্রীকে অনুমোদন দেওয়ার চেয়ে পদত্যাগ করাই তার জন্য শ্রেয়। কারণ এই ব্যক্তিকে বিক্ষোভকারীরা মেনে নেবেন না। তাই তাকে প্রধানমন্ত্রী পদে নিয়োগ দেওয়ার কোনো মানে হয় না। ইরাকের পার্লামেন্টে সবচেয়ে বড়ো পার্লামেন্টারি গ্রুপ বিনা ব্লক। এই ব্লক বসরার গভর্ণর আসাদ আল-এইডানিকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দিয়েছে। এক বিবৃতিতে সালিহ বলেছেন, বিক্ষোভকারীরা একজন নিরপেক্ষ প্রধানমন্ত্রী চান যার রাজনৈতিক দলের সঙ্গে কোনো সংযোগ থাকবে না। - আল জাজিরা
