ফরিদপুর ব্যাপিস্ট চার্চ মিশনের শত বছরপূর্তি উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের ব্যাপিস্ট মিশন থেকে একটি বর্ণাঢ্য র্যালি মুজিব সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল। এ সময় অন্যদের মধ্যে আলফ্রেড সজল দাস, স্বাতী সাহা, পালক বিদ্যুৎ সরকারসহ ব্যাপিস্ট মিশনের নেতৃবৃন্দসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: রাজধানীতে আগ্নেয়াস্ত্রসহ ৬ হুজি নেতা গ্রেফতার
শত বছর পূর্তি এই উৎসবে অংশ নিতে বিশে^র কয়েকটি দেশ থেকে বিদেশিরাও এসেছেন। ৩ দিন ব্যাপী এই উৎসবের মধ্যে রয়েছে, আলোচনা সভা, গীতি নৃত্য, সাংস্কৃতিক অনুষ্ঠান, ইতিহাস পাঠ ও স্মৃতিচারণ, স্মরণিকা মোড়ক উন্মোচন, আতশবাজি উৎসব।
ইত্তেফাক/এসি
