কিশোরগঞ্জে বাস খাদে, নিহত ২

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ১৪:৪১

কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার কামলিয়ারচর এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে কিশোরগঞ্জ-ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নার্স জিনাত খান ও সুনামগঞ্জ জেলার কানাইঘাট এলাকার বাসিন্দা ফয়জুল ইসলাম চৌধুরী।

 

জানা গেছে, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা বিশাল পরিবহনের নাইট কোচটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন হতাহতের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসাপাতালে পাঠান।

 

ইত্তেফাক/এএম