নির্বাচনের প্রচারের সময়ই ব্রেক্সিটের বিষয়ে স্পষ্ট করেছিলেন বরিস জনসনের নেতৃত্বে কনজারভেটিভ দল। আর তারা জিতে সংসদের অধিবেশনে যোগ দিয়েই তিনি স্পষ্ট করে দিলেন আগামী জানুয়ারির মধ্যেই ব্রেক্সিটের যাবতীয় ব্যবস্থা করবে তার সরকার এবং এজন্য তারা প্রস্তুত রয়েছে। ব্রেক্সিটের আগে ইউরোপের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে যে চুক্তিগুলো হয়ে আছে, তা দ্রুত বাতিল করার ব্যবস্থা করা হচ্ছে। ২০২০ সালে ব্রেক্সিট প্রক্রিয়া যেন দীর্ঘায়িত না হয় সেই চেষ্টাই করবেন বলে জানান বরিস।
