১০৮ মেগাপিক্সেল ক্যামেরা আনছে রিয়েল মি

আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২০:৫৩

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

ভাবা যায়! ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। তা-ও ফোনে? অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটা একেবারে সত্যি। রিয়েল মি এবার নিয়ে আসছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা।

সবারই ধারণা ছিল, রিয়েল মি মূলত রেড মি’র সঙ্গে পাল্লা দিতেই মার্কেটে এসেছিল। কিন্তু ক্রমেই নিজের বাজার দখল করেছে এই মোবাইল কোম্পানি। ১০৮ মেগাপিক্সেল যে ক্যামেরার কথা বলা হচ্ছে, সেই মোবাইলটি রিয়েল মি নোট ১০। রেড মি ৮ প্রো মার্কেটে নিয়ে এসেছিল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা। সাধারণ ক্রেতাদের বক্তব্য, রেড মি’র ঐ ফোনকে টেক্কা দিতেই এই মোবাইল এনেছে রিয়েল মি।

যদিও কবে এই ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার মোবাইল সামনে আসবে সে কথা এখনো জানা যায়নি।

জানা যাচ্ছে, ১০৮ মেগাপিক্সেলবিশিষ্ট এই ক্যামেরা ফোন সবার আগে লঞ্চ হবে ইউরোপে। তারপর ভারতে আসবে এই বিশেষ ক্যামেরা ফোন। সেক্ষেত্রে এশিয়ার মধ্যে আগে চীনের মার্কেটে আসতে পারে এই ফোন। তবে চিনের মার্কেটেই যে আগে আসবে, এ ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই। কিন্তু আগে যে ইউরোপের মার্কেটে এই ফোন আসবে তা নিশ্চিত। এর কিছুদিন পর ভারতের বাজারে আসবে এই ফোন।

এর আগে স্যামসাং বাজারে এনেছিল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। রেড মি-ও বাজারে এনেছিল ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা। আর এবার সেই একই মেগাপিক্সেলের ক্যামেরা আনছে রিয়েল মি-ও।