প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৯, ২১:৪০
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা
উপজেলার ভাঙ্গুড়া পৌরসভার ভদ্রপাড়ায় শুক্রবার অগ্নিকাণ্ডে দুটি বাড়ি পুড়ে গেছে। এতে পাঁচটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে তিনটি ছাগল ও ২০টি হাঁস-মুরগির মৃত্যু হয়েছে। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে।