শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
শিবগঞ্জে বৃহস্পতিবার রাতে অস্ত্র, গুলি ও ম্যাগাজিনসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শাখার সদস্যরা। গ্রেফতার যুবক হলো ফয়সাল মিয়া। র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার অধিনায়ক মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ পিপিএম এর নেতৃত্বে র্যাবের একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামে অভিযান চালায়। এ সময় দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন, ১২ রাউন্ড গুলি, মোবাইল সেট, দুটি সিমকার্ড ও নগদ ১ হাজার টাকাসহ তাকে গ্রেফতার করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা হয়েছে।
