সেঞ্চুরিয়ন টেস্ট
স্পোর্টস রিপোর্টার
গতকাল টানা পাঁচ মেডেন নিয়ে বোলিং শুরু করেছিলেন। ভারনন ফিল্যান্ডেরর তোপ সেই যে ইংল্যান্ডকে চেপে ধরেছিল, সেখান থেকে আর বেরিয়ে আসতে পারেনি তারা। ফলে সেঞ্চুরিয়ন টেস্টের দ্বিতীয় দিনে নিজের প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হয়েছে ইংল্যান্ড।
এর আগে দক্ষিণ আফ্রিকা নিজেদের প্রথম ইনিংসে অলআউট হওয়ার আগে ২৮৪ রান করে। আর দ্বিতীয় ইনিংসে এই রিপোর্ট লেখা পর্যন্ত ১০ রান তুলেছে তারা ১ উইকেট হারিয়ে।
৯ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। আগের দিন ৯৫ রান করে আউট হয়েছিলেন কুইন্টন ডি কক। আর গতকাল ৩৫ রানে ফিল্যান্ডারের আউটের ভেতর দিয়ে শেষ হয় তাদের ইনিংস। ব্রড ও স্যাম কুরান ৪টি করে উইকেট নেন।
জবাবে ১৫ রানেই ২ উইকেট হারানো ইংল্যান্ড সেভাবে প্রতিরোধ করতে পারেনি। জো ডেনলি ৫০ রান করেছেন। ফিল্যান্ডার ৪টি ও রাবাদা ৩টি উইকেট নেন।
