চট্টগ্রাম তৃতীয় বিভাগ ফুটবল লিগের দ্বিতীয় পর্বের খেলা আজ মঙ্গলবার থেকে বন্দর স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে। লিগের প্রথম পর্বে অংশগ্রহণকারী ৪২টি দল হতে ৮টি দল সর্বাধিক পয়েন্ট অর্জন করে দ্বিতীয় পর্বে খেলার সুযোগ পায়।
এ পর্বের দল হচ্ছে: বন্দর ক্রীড়া সমিতি (সাদা), লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা, সিটি কর্পোরেশন গ্রীন, মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থা, রাইজিং স্টার জুনিয়র, চান্দগাঁও স্পোর্টিং ক্লাব, মুক্ত বিহঙ্গ ক্লাব, কিষোয়ান স্পোর্টিং ক্লাব। দলগুলো খেলবে দুই গ্রুপে বিভক্ত হয়ে।
খেলা হবে প্রতিদিন দুটি করে। আজ দিনের প্রথম খেলায় বন্দর ক্রীড়া সমিতি (সাদা) খেলবে মীরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার বিপক্ষে, দ্বিতীয় খেলায় অংশ নেবে লোহাগাড়া উপজেলা ক্রীড়া সংস্থা ও সিটি কর্পোরেশন গ্রীন (দুপুর ১২-৩০ ও দুপুর ২টা)।
