রংপুরে মসজিদের সেফটিক ট্যাংক থেকে যুবকের লাশ উদ্ধার

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৩

রংপুর মহানগরীর হারাগাছ থানা এলাকার একটি মসজিদের সেফটিক ট্যাংকের ভিতর থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সুমন মিয়া ওরফে মঙ্গা(১৮)। সে হারাগাছ থানার সারাই নিউ কসাইটারী এলাকার মৃত আঃ রহিম এর পুত্র।

সুমনের বড় ভাই মোঃ বেলাল ইসলাম এ ঘটনায় বাদী হয়ে হারাগাছ থানায় একটি মামলা দায়ের করেছেন। যা হারাগাছ থানায় দন্ডবিধি ৩০২/৩০১/৩৪ ধারায় মামলা রুজু করা হয়।

উল্লেখ্য, সুমন মিয়া গত ১৭ ডিসেম্বর বাদ মাগরিবের নামাজের পর থেকে নিখোঁজ ছিল। 

আরও পড়ুন: শাহজাদপুরে ছাত্রের লাশ উদ্ধার

সহকারী পুলিশ কমিশনার মোঃ আলতাফ হোসেন জানান, উক্ত মামলার তদন্ত অব্যাহত আছে। জড়িত আসামিদের গ্রেফতার প্রক্রিয়া জোরদার করা হয়েছে। উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গোয়েন্দা বিভাগ মামলাটির ছায়াতদন্ত অব্যাহত রেখেছে।

ইত্তেফাক/নূহু