ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলের কালিকচ্ছ শেখাবাদে অবস্থিত ভাষা সংগ্রামী অধ্যক্ষ শেখ আবু হামেদ গণগ্রন্থাগার উদ্বোধন করা হয়েছে। ২৮ ডিসেম্বর অধ্যক্ষ আবু হামেদ স্মৃতি পরিষদের সভাপতি বাবু সঞ্জীব কুমার দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক, গবেষক এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. নুরুদ্দীন জাহাঙ্গীর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো. মোসা, শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন বকুল মিয়ার সন্তান এড. সৈয়দ তানবীর হোসেন কাউসার, সরাইল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড. আবদুর রাশেদ, ফজলুল হক মৃধা, আহমেদ হোসেন, ঠাকুর মেজবাহ উদ্দিন মিজান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গণগ্রন্থাগারের পরিচালক শেখ মজলিশ ফুয়াদ। এছাড়া বক্তব্য রাখেন, দেবদাস সিংহ রায়, সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন বদু, হুসাইন আহমেদ তফছির, শেখ আদনান ফাহাদ,সাংবাদিক আবেদুর আর শাহীন,আবু আহমেদ মৃধা, আমির হোসন প্রমুখ। অনুষ্ঠানটি উপস্থাপনা করে সরাইল ইতিহাস পরিষদের সম্পাদক মো. জহিরুল ইসলাম রিপন।
আরও পড়ুন: অতি দরিদ্রদের চাল মহাজনের ঘরে মজুদ, কোনও ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ
উল্লেখ্য, সরাইল উপজেলার কালীকচ্ছ নিবাসী মরহুম শেখ মোহাম্মদ আবু হামেদ ছিলেন সরাইল ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মুক্তিযুদ্ধের সংগঠক এবং ভাষা সংগ্রামী।
ইত্তেফাক/নূহু
