কমলগঞ্জে কুয়ার মধ্যে শিশুর লাশ!

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ১৯:১১

কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে গভীর কুয়ার মধ্য থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সুমাইয়া (১২)।  নিখোঁজের ২দিন পর তার লাশ পাওয়া গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাতের খাবার খেয়ে মেয়েটি ঘর হতে বের হয়। এরপর আর ফেরেনি।

শনিবার দুপুরে নাসিমা আক্তার নামে এক নারী কুয়ার ভিতরে লাশ দেখতে পেয়ে বাড়ির লোকদের জানান। কুয়াটির গভীরতা প্রায় ৭০ ফুট। 

আরও পড়ুন: 'খালি কলসী বাজে বেশি' অবস্থা বিএনপির: তথ্যমন্ত্রী

কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান শিশুর লাশের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়দের সহযোগিতায় আমরা লাশ উদ্ধারের চেষ্টা করছি। তবে ফায়ার সার্ভিসের সহায়তা কামনা করা হয়েছে।’

ইত্তেফাক/নূহু