তুলা রাশি Libra

আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৯, ২০:৩৮

 [ ২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর ]

শাসক গ্রহ :শুক্র

শুভ সংখ্যা :৬

বৈশিষ্ট্য :বাতাস

রং :সবুজ, ফিরোজা, আকাশি ও সাদা

রত্ন :পান্না, ফিরোজা, ওপাল, ক্যাটস আই

ধাতু :তামা ও ব্রোঞ্জ

শুভ দিন :শুক্রবার

সঙ্গী/সঙ্গিনী :কুম্ভ, মিথুন

 

বিখ্যাত ব্যক্তি

আলফ্রেড নোবেল, আইজেন হাওয়ার, জিমি কার্টার, মহাত্মা গান্ধী, স্যার সৈয়দ আহমদ, এপিজে আবদুল কালাম, উইলিয়াম ফকনার, মাও সে তুং, বেগম আখতার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, হুমায়ূন আহমেদ, সৈয়দ আবুল মকসুদ, সংগীতশিল্পী হাবিব।

 

জে নে  নি ন  আ প নি  কে ম ন  তু লা

বৈশিষ্ট্য

প্রতীক :বিচারক, ব্যবস্থাপক, কূটনৈতিক প্রতিনিধি

বায়বীয় বৈশিষ্ট্য :স্নেহপরায়ণ, সতর্ক শৈল্পিক,

কষ্টসহিষ্ণু, ন্যায়পরায়ণ, সহানুভূতিশীল।

ব্যক্তিত্ব :শিষ্টাচারী, কূটনৈতিক আকর্ষণীয়, সতর্ক হেঁয়ালি, কষ্টসহিষ্ণু, পরিবর্তনশীল।

তুলারা মানুষ ভালোবাসে, কিন্তু অনেক মানুষের ভিড় তাদের অপছন্দ। শান্তির পায়রাদের মতোই সুশীলভাবে তারা অন্যদের ঝগড়া-বিবাদে মধ্যস্থতা ও মীমাংসার জন্য যায়। তারা সুশীল এবং তাদের সঙ্গ আনন্দদায়ক। তুলা জাতকেরা খুবই বুদ্ধিমান। একই সঙ্গে তারা চরমভাবে সরল। সহজেই তারা অন্যের প্রতারণার শিকার হয়। তারা কথা বলে আপনার কান পাকিয়ে ফেলবে, কিন্তু একই সঙ্গে তারা আপনার খুব ভালো শ্রোতাও হবে। তারা অস্থির প্রকৃতির মানুষ, কিন্তু কোনো কাজে কদাচিত্ তাড়াহুড়ো করে। কথাগুলো শুনে বিভ্রান্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই রাশির কার্যকলাপ, বৈশিষ্ট্যের মধ্যে এত হতাশাব্যঞ্জক, অসামঞ্জস্য কিংবা ধারাবাহিক স্থিরতার অভাব রয়েছে যে অন্য মানুষ তো বটেই, তারা নিজেরাও একেক সময় নিজেদের আচরণে অবাক হয়ে যায়। অনেক মানুষই আপনাকে বলবে যে তুলা হলো ভালোবাসা, সৌন্দর্য, মিষ্টতা, আলোর রাশি। সেটা ভালো, যতক্ষণ একভাবে চলছে। কিন্তু গন্তব্যে পৌঁছানোর আগেই থেমে যাওয়া তার অভ্যাস। তুলা জাতকের ব্যক্তিত্বের মধ্যে এ রকম একটা সমন্বয় পাওয়া যায়, তবে সেটা দিনের অর্ধেকটার জন্য। দিনের বাকি অর্ধেকটা সময় সে বিরক্তিকর, ঝগড়াটে, জিদি, অস্থির, হতাশ ও বিভ্রান্ত থাকে। এমন কোনো তুলা জাতককেই খুঁজে পাওয়া যাবে না, যার হাসিটা এক টুকরো নরম সাদা মেঘের মতো সুশ্রী নয়। তুলার হাসি শক্ত একটা চকলেটকেও নিমিষে গলিয়ে দিতে পারে। আর যখন এই হাসি আপনার ওপর পূর্ণ প্রভাব বিস্তার করবে, তখন একদম বদখত মুখটিকেও আপনার চমত্কার সুন্দর বলে মনে হবে। প্রথমে তারা কথার ঝড় বইয়ে দেবে এবং একাই কথা বলে পুরো আলোচনাটা মুখর করে রাখবে। প্রশংসনীয় আগ্রহের সঙ্গে শ্রোতারাও মনোযোগ দিয়ে শুনবে। অন্যরা যখন কলহ করবে, তখন তারা শান্তির দূতের মতো তাদের রাগে খাড়া চুলগুলোকে নম্র করে তোলবে। এরপর তারা ঘুরে দাঁড়াবে। স্বেচ্ছায় আলোচনার অন্য দিকটাতে চলে যাবে এবং শুধুমাত্র বিতর্কের স্বাদ নেওয়ার খাতিরেই বিতর্ক শুরু করবে। তারা ছন্দময়তা পছন্দ করে। কিন্তু অনেক তুলা জাতকই প্রচুর খাবার খেতে কিংবা বারবার প্রেমে পড়তে কিংবা বিস্কুটের পুরো টিনটাই খালি করে দিতে পছন্দ করে। ঋতুগুলো তুলা রাশির গোপনীয়তা পুষে রাখে। শীতকাল তুলার জন্য একটু বেশিই শীতল। গ্রীষ্ম আবার একটু বেশি গরম। এগুলোর মধ্যে সামঞ্জস্য ঘটিয়ে নিখুঁত একটি বসন্ত কিংবা হেমন্তই তুলাকে পূর্ণ শান্তি দিতে পারে।

 

বি শে ষ জ্ঞে র  চো খে  কে ম ন  যা বে  আ প না র  ২ ০ ২ ০

বায়ু রাশি তুলার জাতক-জাতিকার জন্য বছরটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক ভালো যাবে বলে আশা করা যায়। অবিবাহিতদের কারো কারো হঠাত্ বিয়ে হতে পারে। দাম্পত্য সম্পর্ক ভালো যাবে। স্বামী বা স্ত্রীর শরীর-স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য অসুখ অশান্তিকেও অবহেলা করা ঠিক হবে না। প্রয়োজনবোধে চিকিেকর পরামর্শ অনুযায়ী যথাযথ ব্যবস্থা নিন। বছরের শেষ দিকে আর্থিক বিষয়ে কোনো ধরনের জটিলতা দেখা দিতে পারে। মাতৃস্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। চতুর্থে শনি ও মঙ্গলের অবস্থানজনিত কারণে মার্চ পরবর্তীকালে প্রাপ্তি বিলম্বিত হতে পারে। আত্মীয়-স্বজন কারো কারো সঙ্গে ভুল বোঝাবুঝিজনিত কারণে সাময়িক মতবিরোধ দেখা দিতে পারে। প্রেম-রোমান্স প্রভৃতি ব্যাপারেও বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। সামান্য ভুল বোঝাবুঝির জন্যও অনেকদিনের পুরোনো সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। এ বছর প্রাইজবন্ড বা লটারির টিকিট কিনে রাখুন। কাজে লেগে যেতে পারে। বিদ্যার্থীরা পড়াশোনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। চতুর্থপতির দশমে দৃষ্টির ফলে কারো কারো নতুন চাকরিপ্রাপ্তি অথবা কর্মস্থলে ভালো কিছু ঘটতে পারে। ব্যয়াধিক্য দেখা দিতে পারে। বছরের শুরু থেকেই অর্থ ব্যয়ের ব্যাপারে সতর্ক থাকার চেষ্টা করুন।