গাইবান্ধার সাদুল্লাপুরে কুপির আগুনে দগ্ধ গৃহবধূ বৃহস্পতিবার রাতে মারা গেছেন। নিহতের নাম জেলেখা বেগম (৫০)। তিনি উপজেলার ফরিদপুর ইউনিয়নের ইসবপুর গ্রামের মোকাব্বর হোসেনের স্ত্রী। নিহতের স্বামী জানান, বুধবার রাতে জেলেখা বেগম কুপি জ্বালিয়ে টয়লেটে ঢোকেন। এ সময় অসাবধানতাবসত কুপির আগুন পরনের কাপড়ে লেগে যায়। পরে তার চিত্কারে বাড়ির লোকজন উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
