বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, সারাদেশের সাংবাদিকদের শিগগিরই একটি ডাটাবেজের আওতায় আনা হবে। সাংবাদিকদের মানোন্নয়নে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে আরো উদ্যোগ গ্রহণ করা হবে।
শনিবার দুপুরে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের এসএ বারী সম্মেলন কক্ষে সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়ন ও মানসংরক্ষণের লক্ষ্যে কুমিল্লার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ মতবিনিময় সভার আয়োজন করে।
