উল্লাপাড়ায় বাস চাপায় একজন নিহত

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৮

উল্লাপাড়ায় বাস চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম হাসিবুর রহমান (৫০)। নিহত ব্যাক্তি একমি ওষুধ কোম্পানির মেডিক্যাল প্রতিনিধি ছিলেন। উল্লাপাড়া উপজেলার শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডের পাশে শনিবার রাত ৯টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক বাসটি সিলভার লাইন পরিবহনের বলে জানা গেছে। 

হাসিবুর পাবনা জেলার চাটমোহর উপজেলার বাসিন্দা। ঘটনার সময় হাসিবুর রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বাসটি উল্টো দিক থেকে এসে তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

আরও পড়ুন: রাঙ্গামাটি পর্যটন অডিটোরিয়াম ভবনের সবকিছু নষ্ট!

উল্লাপাড়া থানার ওসি শাহীন শাহ পারভেজ এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন নিহতের লাশ পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/নূহু