লোহাগড়ায় যাত্রীবাহী মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। শিশুটির নাম নয়ন দত্ত (১০)। সে কুমড়ি মধ্যপাড়া গ্রামের রহমান দত্তর ছেলে। রবিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। লোহাগড়ার লক্ষীপাশা-মহাজন সড়কের লুটিয়া খালচর এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষীপাশা স্ট্যান্ড থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী মোটরসাইকেল মহাজন যাবার উদ্দেশ্যে রওনা হয়। লুটিয়া খালচর এলাকায় পৌঁছালে বিপরীত থেকে আসা মালবোঝাই ট্রলির সঙ্গে সেটির মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলে নয়ন দত্ত (১০) নিহত হয়। আহতরা হলো কুমড়ি মধ্যপাড়ার মতিয়ার মোল্যার ছেলে মিরাজুল মোল্যা (১৮) ও বাটিকাবাড়ির সাদিয়ার রহমান (১৭)।
এলাকাবাসী ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নাইমা জানান, হাসপাতালে আনার আগেই নয়নের মৃত্য হয়েছে। বাকি দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অনন্যা সাহিত্য পুরস্কার ১৪২৬ পাচ্ছেন বিজ্ঞান বিষয়ক লেখক নাদিরা মজুমদার
লোহাগড়া থানার ওসি মোঃ আলমগীর হোসেন জানান, ঘটনাস্থল থেকে ট্রলি ও মোটর সাইকেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
ইত্তেফাক/নূহু
