মহেশপুরে ৪ অনুপ্রবেশকারী আটক

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৮:০৯

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ৪ অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজন নারী জানিয়েছেন ৫০ হাজার নগদ টাকাসহ তার সর্বস্ব লুট করে নিয়েছে দালালরা।

২৮ ডিসেম্বর রাতে হোসনেয়ারা (৩০) নামে ওই নারী উপজেলার মাইলবাড়ীয়া সীমান্ত দিয়ে মাইলবাড়ীয়া গ্রামের দালাল আক্তারুজ্জামানের ছেলে সবুর (২৮) ও আশরাফ আলীর ছেলে শাহিনের (৩০) মাধ্যমে সীমান্ত পার হয়। এ সময় দালালরা তাকে তাদের নিজস্ব জায়গায় আশ্রয় দিয়ে তার কাছ থেকে নগদ ১১ হাজার টাকা দাবি করে। তখন তিনি ৯হাজার টাকা দেন।

এ সময় তার কাছে ২টি ব্যাগে থাকা ৫০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র দালালরা কেড়ে নেয়। ব্যাগ ফেরত চাইলে দালালরা তাকে পুলিশের ভয় দেখায়। 

এ সময় স্থানীয় লোকজন শ্যামকুড় টহল বিজিবিকে ঘটনা জানালে রাতেই বিজিবি হোসনেয়ারাকে স্থানীয় মহিলা মেম্বার সেলিনার হেফাজতে রাখে। রবিবার সকালে শ্যামকুড় বিওপির নায়েক আমিনুল ইসলাম বাদী হয়ে মহেশপুর থানায় হোসনেয়ারা ও ২ দালালের নামে মামলা করে। 

হোসনেয়ারা জানান, তিনি ১০-১২ বছর ধরে ভারতের ব্যাঙ্গালুরে বসবাস করে আসছেন। ২৮ডিসেম্বর রাতে তিনি দালালের মাধ্যমে সীমান্ত পার হন। এ সময় দালাল সবুর ও শাহিন তার সঙ্গে খারাপ আচরন করে এবং তার ব্যাগে থাকা ৫০ হাজার টাকা সহ সকল জিনিসপত্র ছিনিয়ে নেয়। তিনি দালালদের বিচারসহ টাকা উদ্ধারের দাবি জানানা। হোসনেয়ারা জানান তার বাড়ি খুলনা জেলার খালিশপুর থানার ছোটবয়রা নুর নগরে ছিল।

আরও পড়ুন: লোহাগড়ায় মোটরসাইকেল ও মালবোঝাই ট্রলির সংঘর্ষে শিশু নিহত

এর আগে গত ২৭ ডিসেম্বর ১ নারীসহ ৩জন শ্যামকুড় বিজিবির হাতে আটক হয়।  এ বিষয়ে ৫৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কামরুল আহসান জানান, রাতেই দালালদের বাড়িতে অভিযান চালানো হয়েছে। তাদের পাওয়া যায়নি। 

ইত্তেফাক/নূহু