বাসিয়া নদীর দুই তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ, বাসিয়া নদীর উত্স মুখ সুরমা এবং কুশিয়ারায় মিলিত মুখ খননের দাবিতে গতকাল রবিবার সিলেটের বিশ্বনাথে মানববন্ধন পালন করা হয়েছে। ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে মানববন্ধন বিকাল ৩টায় স্থানীয় বাসিয়া সেতুর ওপর অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহ্বায়ক মো. ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আবদুল বাতেনের পরিচালনায় মানববন্ধন-পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন—উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, শেখ মো. মনির মিয়া, সমর কুমার দাশ, বাঁচাও হাওর আন্দোলনের আহ্বায়ক সাজিদুর রহমান সুহেল, তজম্মুল আলী রাজু, এমদাদুর রহমান মিলাদ, মোহাম্মদ আলী শিপন, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্যসচিব শামছুল ইসলাম মোমিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, শামছুল ইসলাম, এস এ সাজু, রাসেল আহমদ প্রমুখ।
