শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মবার্ষিকী উদ্যাপন

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৭

ময়মনসিংহে রবিবার শোভাযাত্রাসহ নানা আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ১০৫তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মো. রিয়াজ আহম্মদ। এদিকে বিকালে ‘জয়নুলের শিল্প ও শিল্প চিন্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মঈনুদ্দীন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. ব্যারিস্টার হারুনুর রশিদ, জেলা প্রশাসক মিজানুর রহমান প্রমুখ।