নাটোরে অজ্ঞাত লাশ উদ্ধার

আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

নাটোরের রেল স্টেশন এলাকার একটি ডোবা থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার বেলা আড়াইটার দিকে রেল স্টেশনের উত্তর পাশের একটি ডোবায় মৃতদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়। নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী জালালউদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।