থেরেসা মে কে ‘স্টুপিড উইম্যান’ বললেন করবিন!

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:০১

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মেকে ‘স্টুডিপ উইম্যান’ বলার অভিযোগ উঠেছে দেশটির বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনের বিরুদ্ধে। গতকাল বুধবার পার্লামেন্টে বিতর্ক চলাকালে করবিন এমন মন্তব্য করেন বলে বিভিন্ন মিডিয়া জানিয়েছে। ব্রেক্সিট নিয়ে প্রশ্নোত্তর পর্বে করবিনের ঠোঁটের নড়াচড়া দেখে এই তথ্য প্রকাশ করা হয়। টিভি ক্যামেরায় এটি ধরা পড়ে। তবে করবিন এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, যারা দেশের এই সংকটের সময়ে এ ধরনের তথ্য প্রচার করছেন তারা দেশের ক্ষতি করছেন। -রয়টার্স