ফ্রান্সে শিক্ষা নীতির বিরুদ্ধে রাজপথে শিক্ষার্থীরা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:০২

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর শিক্ষা নীতির বিরুদ্ধে বিক্ষাভে নেমেছেন শত শত শিক্ষার্থী। মঙ্গলবার

ফ্রান্সের রিপাবলিক স্কয়ার ও ডেসকারেট স্ট্রিটে জড়ো হয়ে তারা স্লোগান দিতে থাকে। দেশটির স্টুডেন্ট ইউনিয়নগুলো আয়োজিত বিক্ষোভে হাইস্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। আনাদলু এজন্সির এক প্রতিবদেনে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, অর্থনৈতিক সংকট এবং জ্বালানির ওপর কর বাড়ানোর প্রতিবাদে গত ১৭ নভেম্বর থেকে ফ্রান্সে আন্দোলন শুরু হয়। ধীরে ধীরে সে আন্দোলন সরকারবিরোধী তথা পুঁজিবাদবিরোধী ‘হলুদ জ্যাকেট’ আন্দোলনে রূপ নেয়।