কাপাসিয়ায় ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৭

কাপাসিয়ায় দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রবিবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৪ কাপাসিয়া আসনের জাতীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি।

কাপাসিয়া সার্কিট হাউজে আয়োজিত অনুষ্ঠানে আসাদুজ্জামান সাদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু নাসার উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম, কাপাসিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা যুবলীগের সভাপতি মাহবুব উদ্দিন সেলিম। এছাড়া উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. ইসমত আরা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সিমিন হোসেন রিমি দৈনিক ইত্তেফাকের বর্ণাঢ্য ও ঐতিহ্যবাহী অতীতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন। এসময় তিনি ইত্তেফাকের প্রতিষ্ঠাতা তফাজ্জল হোসেন মানিক মিয়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের পারস্পরিক সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন।