রূপগঞ্জের সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের হীরকজয়ন্তী উদ্যাপন

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ০০:১৭

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সলিমউদ্দিন চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের হীরকজয়ন্তী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে কলেজ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে কলেজ প্রাঙ্গণে প্রাক্তন ও নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে সকাল থেকে বিকাল পর্যন্ত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মালুমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান আলহাজ সূফি মোহাম্মদ মিজানুর রহমান,  মাসকো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুর, কাঞ্চন পৌর মেয়র আলহাজ রফিকুল ইসলাম, গভর্নিং বডির সভাপতি তওসিফ মুনীর চৌধুরী, তারাব পৌর মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন ভূইয়া, এমায়েত হোসেন, অনুষ্ঠানের আহ্বায়ক এ এস এম মোস্তাফিজুর রহমান, এফ এন এফ ফাউন্ডেশনের সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক আওলাদ মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি। পরে ব্যান্ড দল জলের গান, ইমরান প্রমুখ সংগীত পরিবেশন করে।