নিউইয়র্কের এক হানুক্কার অনুষ্ঠানে অজ্ঞাত এক দুর্বৃত্তের হামলায় পাঁচ ব্যাক্তি ছুরিকাহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার শেষ রাতের দিকে নিউইয়র্কের মনসে এলাকায় ইহুদি প্লিতে বাড়িতে। নিউইয়র্ক পুলিশ জানায়, অজ্ঞাত ঐ হামলাকারী এলোপাথাড়ি ছুরিকাঘাত করে একটি গাড়ী নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। সন্দেহভাজন ঐ ব্যাক্তি রাত ১০টার দিকে বাড়িতে প্রবেশ করে। প্রায় ৭০ জন উস্থিত ছিলেন হানুক্কার অনুষ্ঠানে। নিউইয়র্ক শহর থেকে ৫৬ কিলোমিটার উত্তরে রকল্যান্ড কাউন্টির মনসে এলাকায় কয়েক হাজার অর্তোডক্স ইহুদির বসবাস। ৬৫ বছর বয়সী এ্যারোন কোহন হানুক্কার অনুষ্ঠানে প্রার্থনা করছিলেন। -ভয়েস অব আমেরিকা
