রাজশাহীতে যুবদল সভাপতিকে তুলে নিয়ে দুই পায়ে গুলি

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ০১:৪৫

রাজশাহীর মোহনপুর উপজেলা যুবদলের সভাপতি বাচ্চু রহমানকে তুলে নিয়ে দুই পায়ে গুলি করেছে দুর্বত্তরা। বুধবার বিকাল ৫টার দিকে বাগমারা থানার অচিন ঘাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ যুবদল সভাপতি বাচ্চু রহমান মোহনপুর উপজেলার সইপাড়া গ্রামের লোকমান আলীর ছেলে।

জানা যায়, বাচ্চুকে কে বা কারা সইপাড়া সংলগ্ন রাজশাহী-নওগাঁ মহাসড়ক থেকে ডিবি পুলিশ পরিচয়ে একদল লোক মাইক্রো বাসে তুলে নিয়ে যায়। পরে বাগমারা থানার অচিন ঘাট নিয়ে গিয়ে তার দুই পায়ে গুলি করে। পড়ে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তবে ঘটনাটি মোহনপুর থানা পুলিশ জানে না বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন। ইত্তেফাক/আরকেজি