জয়পুরহাটে আক্কেলপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার উপজেলার দক্ষিণ কানুপুর গ্রামে এ ঘটনা ঘটে। তার নাম পরশ (২)। দক্ষিণ কানুপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বেলা ১২টার দিকে পরশ খেলা করার সময় সকলের অগোচরে বাড়ির পাশে একটি পুকুরে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় পরিবারের লোকজন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: বিদ্যুৎ চাই না বানর বাঁচান
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মারা গেছে।
ইত্তেফাক
