চেয়ারম্যান নির্বাচিত নুরউল্লাহ ও মুজিবুল

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

রাঙ্গুনিয়ায় দুই ইউপি নির্বাচন

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ৩ নম্বর স্বনির্ভর রাঙ্গুনিয়া এবং ৪ নম্বর মরিয়মনগর ইউনিয়ন পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার ভোট গ্রহণের আগেই আওয়ামী লীগের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। ফলে একচ্ছত্র ভোট পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। নির্বাচিত চেয়ারম্যানদ্বয় হচ্ছেন, স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে মোহাম্মদ নুর উল্লাহ এবং মরিয়মনগর ইউনিয়নে মুজিবুল হক হিরো।