কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘কুয়াশা উত্সব’

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

শীতের কুয়াশা ও শীতের সৌন্দর্যকে তুলে ধরতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘কুয়াশা উত্সব’ অনুষ্ঠিত হয়েছে। ‘কুয়াশায় সু আশায় কহ কুশলাদি’ এই স্লোগানকে সামনে রেখে উত্সবটি রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে শুরু হয়। সোমবার রাত পর্যন্ত চলে উত্সবটি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে কুয়াশা উত্সব ঘিরে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা-পার্বণসহ নানা আয়োজন করা হয়।