ঘুমধুম সীমান্তে তিন রোহিঙ্গা আটক

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৮

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা

ইয়াবার চালান আনতে মিয়ানমারে যাওয়ার পথে রবিবার রাতে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্ত থেকে তিন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা।

আটককৃত রোহিঙ্গারা হচ্ছে- কুতুপালং লম্বাশিয়া ক্যাম্পের মো. সেলিম, বালুখালী ক্যাম্প-৯ এর বাসিন্দা মো. বাছের ও একই ক্যাম্পের নুরুল আমিন। বিজিবি তাদের দেহ তল্লাশি করে ৩০ লাখ বার্মিজ কিয়াদ উদ্ধার করেছে। যার বাংলাদেশি সমপরিমাণ ১ লাখ ৭৫ হাজার টাকা।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহম্মদ জানান, আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় মামলা করে পুলিশের হাতে তাদের সোপর্দ করেছে।