পলাশবাড়ী (গাইবান্ধা) সংবাদদাতা
পলাশবাড়ীতে জিহাদি বইসহ ‘আল্লাহর দল’-এর দুই সদসকে গ্রেফতার করেছে র্যাব-২। সোমবার দুপুরে পলাশবাড়ী সাব-রেজিস্টার অফিসে র্যাব-২-এর অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন : উপজেলার জামালপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে স্ট্যাম্প ভেন্ডার আবু সুফিয়ান সরকার (৫০) ও একই উপজেলার বেতকাপা ইউনিয়নের মৃত আলমউদ্দিনের ছেলে পল্লি চিকিত্সক আবুল কাশেম (৬০)। তাদের কাছ থেকে বেশকিছু জিহাদি বই, লিফলেট ও দুটি মোবাইল ফোন উদ্ধার করেন। র্যাব-২-এর কোম্পানি কমান্ডার এসপি মহিউদ্দিন মো. ফারুকি সাংবাদিকদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
