আদমদীঘিতে মাদকসহ গ্রেফতার পাঁচ

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯

আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার আদমদীঘিতে রবিবার সন্ধ্যায় পৃথক অভিযানে ইয়াবা, চোলাইমদ, নেশাজাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পল) পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার্স ইনচার্জ (ওসি) জানান, উপজেলার বশিপুর গ্রামের নওশেদের ছেলে জিতুকে চোলাইমদ, সান্তাহারের মঙ্গলা সরদারের ছেলে রমজান সরদারকে নেশাজাতীয় ইনজেকশনসহ (অ্যাম্পল) গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক স্থান থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় নামা পৌওতা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে সবুজ, মোয়াজ্জেম হোসেনের ছেলে শাহজাহান এবং গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার ভুরুলিয়া গ্রামের ইউছুফ আলীর ছেলে আজগরকে।