চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর উপজেলার কামালপুর গ্রামের একটি অবৈধ ইটভাটাকে ভ্রাম্যমাণ আদালত দেড় লাখ টাকা জরিমানা করেছে। সোমবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই জরিমানা করেন।
কোনো প্রকার অনুমোদন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র কিংবা কৃষি বিভাগের প্রত্যয়নপত্র না থাকায় এ কে বি ব্রিকস নামের ঐ ভাটার মালিককে জরিমানা করা হয়। ইটভাটার অংশীদার ঈশ্বরদী উপজেলা দাদাপুর গ্রামের খাইরুল ইসলাম ও চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের ইকবাল হোসেনকে দেড় লাখ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
