সাধারণত শীতকালে নালা কিংবা ডোবার পানি শুকিয়ে গেলে সেখান থেকে মাছ ধরা হয়। মাছ ধরার পরও কাদার মধ্যে থেকে যায় দুই-একটা মাছ। এমনই একটি ডোবায় মাছ ধরা শেষে লোকজন চলে যাওয়ার পর কাদার মধ্যে থেকে মাছ শিকার করে বকটি। ছবিটি গতকাল রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর থেকে তোলা —আজাহার উদ্দিন