আবাহনীর ইতিহাস

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫০

ঘরোয়া লিগে সময়টা ভালো যাচ্ছিল না আবাহনীর। সে ঘাটতিটা এএফসি কাপে পুষিয়ে নিয়েছিল কোচ মারিও লেমোসের দল। বাংলাদেশের ইতিহাসে প্রথম দল হিসেবে এএফসি কাপের নকআউটে ওঠে দলটি। জোর আশা জাগিয়েছিল আঞ্চলিক ফাইনালে খেলারও। উত্তর কোরিয়ার দল এপ্রিল ২৫ এর বিপক্ষে ঘরের মাঠে ৪-৩ ব্যবধানের দুর্দান্ত জয় নিয়ে দ্বিতীয় লেগে গিয়েছিল দলটি। তবে উত্তর কোরিয়ায় ২-০ গোলের হারে বিদায় নেয় তারা।