বয়সভিত্তিক ফুটবলে নারীদের সাফল্য

আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ২২:৫১

বয়সভিত্তিক ফুটবলে নারীরা বছরের শুরুটা করেছিলেন ছয় জাতির বঙ্গমাতা চ্যাম্পিয়নশিপ জিতে। তবে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপে হতাশই করেছে মেয়েরা। সাফ অনূর্ধ্ব ১৫ ফুটবলের ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছে বাংলাদেশের।

ছেলেদের বয়সভিত্তিক ফুটবলেও ভারতই বাধা হয়ে দাঁড়ায়। অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপে প্রতিবেশীদের কাছে ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। এর আগে অ-১৫ সাফ চ্যাম্পিয়নশিপেও পাঁচ দলের মধ্যে তৃতীয় হয়ে শিরোপা ধরে রাখা হয়নি লাল-সবুজদের।