অস্ট্রেলিয়ায় আগুনে দমকলকর্মী নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ০০:৪৫

অস্ট্রেলিয়ায় বুনো আগুন ছড়িয়ে পড়েছে। প্রায় সব রাজ্যেই তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পৌছেছে। গতকাল ভিক্টোরিয়ায় আগুন ভয়াবহ রূপ নেয়। যদিও হতাহতের ঘটনা ঘটেনি। তবে নিউ সাউথ ওয়েলসে এক দমকলকর্মী নিহত হয়েছেন। আরেকজন গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে গত সেপ্টেম্বর থেকে শুরু হওয়া আগুনে ১০ জনের মৃত্যু হলো। পর্যটন এলাকা ইস্ট গিপসল্যান্ডের ৩০ হাজার পর্যটকসহ এক লাখ লোককে এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘন্টায় অন্তত ৭০ টি স্থানে নতুন করে আগুনের সূত্রপাত হয়েছে। -বিবিসি