রাজবাড়ীতে ট্রাকচাপায় একজন নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৫:০৩

রাজবাড়ী-বালিয়াকান্দি আঞ্চলিক সড়কে বালুবাহী ট্রাকচাপায় গোপাল খান (৩৫) নামে এক ব্যাক্তি নিহত ছিলেন। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন। মঙ্গলবার সকালে সদর উপজেলার মুরগির ফার্ম নতুন বাজার কবরস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত গোপাল খান সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বেথুলিয়া নতুন পাড়ার মৃত আজহার খানের ছেলে।

নিহতের চাচাতো ভাই আলাউদ্দিন খান জানান, সকালে গোপাল খান রাজমিস্ত্রির কাজে যাচ্ছিলেন। মুরগির ফার্মের সামনে এলে বালিয়াকান্দির দিকে যাওয়া একটি  বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তাইরান মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

আরও পড়ুন: ‘টিকে থাকাই অগ্রাধিকার পাবে’: হুয়াওয়ে

রাজবাড়ী থানা অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, ঘাতক ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক পলাতক রয়েছে। 

ইত্তেফাক/নূহু