গোপালপুরে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৯, ১৬:৪০

টাঙ্গাইলের গোপালপুরে সড়ক দুর্ঘটনায় নীরব হাসান (২২) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার সোনামুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিল। নিহত নীরব হাসান কাউয়ামারা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং সুজাত আলী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র।

জানা যায়, নীরব হাসান সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে বাড়ি থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। পথে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সোনামুই বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

আরও পড়ুন: ঘুষের এক লাখ টাকাসহ শ্যামনগরের সাব রেজিস্ট্রার গ্রেফতার

এ ঘটনায় নীরব গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু