মাদারীপুরে আওয়ামীলীগ প্রার্থীদের সমর্থন জানিয়েছেন মুক্তিযোদ্ধারা

আপডেট : ২০ ডিসেম্বর ২০১৮, ১৫:৪৫

মাদারীপুরের স্বাধীনতা অঙ্গনে আজ বৃহস্পতিবার মুক্তিযোদ্ধাদের এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ। সভায় সকল বিভেদ ভুলে স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেওয়ার আহ্বান জানান হয়।

মাদারীপুর জেলার ৩ আওয়ামী লীগ প্রার্থীর সমর্থনে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, জেলা আইনজীবী সমিতির সভাপতি ওবাইদুর রহমান কালু খান, জেলা মুক্তিযোদ্ধা সংসংদের সাবেক কমান্ডার শাহজাহান হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, পৌরসভার সাবেক মেয়র চৌধুরী নুরুল আলম বাবু প্রমুখ।

আরও পড়ুনঃ পাবনা-৪: ধানের মাঠে হতাশা, নৌকার পালে হাওয়া

সভায় মাদারীপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় প্রার্থী নূর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুর-২ আসনের প্রার্থী শাজাহান খান এবং মাদারীপুর-৩ আসনের প্রার্থী আব্দুস সোবাহান গোলাপকে সমর্থন দিয়ে ভোট দেওয়ার অঙ্গীকার করা হয়।

ইত্তেফাক/নূহু