গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ কর্মী শরিফুল ইসলাম হত্যা মামলার এক নম্বর আসামিসহ ১২ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার গভীর রাতে থানা পুলিশ ও র্যাব বিশেষ অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- শরিফুল হত্যা মামলার আসামি পরাণ গ্রামের ছবিয়ালের ছেলে জুয়েল মিয়া, চন্দ্রপাড়া গ্রামের মৃত উজির উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, খবির উদ্দিনের ছেলে ফুল মিয়া, সমস গ্রামের কাজিউলের ছেলে আনিছুর রহমান, উত্তর মরুয়াদহ গ্রামের ক্বারী আফছার আলীর ছেলে মাসুদ মিয়া, পাঁচগাছি শান্তিরাম গ্রামের রুহুল আমিনের ছেলে রুহুল মিয়া, উত্তর মরুয়াদহ গ্রামের নুরুল হকের ছেলে লিটন মিয়া।
আরো পড়ুন: ‘আওয়ামী লীগে আছি, এরশাদ সাহেবের সঙ্গে নাই’
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম আব্দুস সোবহান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি উপজেলায় নাশকতা পরবর্তী সহিংশতায় ১লা মার্চ/২০১৩ আওয়ামী লীগ কর্মী শরিফুলকে গংসার হাট নামক স্থানে পিটিয়ে হত্যা করে তার জিহ্বা ও চোখ উটপাটন নিয়ে যায় জামাত-শিবির নেতাকর্মীরা। জুয়েল ঐ মামলার এক নম্বর আসামি।
ইত্তেফাক/বিএএফ
