গতকাল সোমবার দেশের দুই পুঁজিবাজারেই সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) কমেছে লেনদেনও। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসইতে ৫১৮ কোটি ৪২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৯ কোটি ১ লাখ টাকা কম। রবিবার ডিএসইতে ৫২৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। ডিএসই’র প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে ৫ হাজার ২৩৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২০২ পয়েন্টে। আর ডিএস ৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫৫ পয়েন্টে।
গতকাল ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ২০৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টি কোম্পানির শেয়ার দর। অন্যদিকে একই দিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৪৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টির শেয়ার দর।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোমপানি হলো- এস কে ট্রিমস, কাট্টালি টেক্সটাইল, খুলনা পাওয়ার, স্কয়ার ফার্মা, ইনটেক লিমিটেড, বেক্সিমকো লিমিটেড, পেনিনসুলা চিটাগাং, বিবিএস কেবলস, শাশা ডেনিমস ও ইফাদ অটো’স।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- এমএল ডাইং, সোনালি আঁঁশ, স্টাইল ক্র্যাফট, লিব্রা ইনফিউশন, পেনিনসুলা চিটাগাং, মুন্নু স্টাফলার, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, অ্যাম্বী ফার্মা, সায়হাম কটন ও ফার্মা এইড।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- অলিম্পিক এক্সেসরিজ, এস কে ট্রিমস, প্রাইম টেক্স, সামিট পাওয়ার, ইনটেক লিমিটেড, ইন্ট্র্যাকো রিফুয়েলিং, ইন্দো-বাংলা ফার্মা, সমতা লেদার, নূরানি ডাইং ও এডভেন্ট ফার্মা।
